ওয়ার্ক ফ্রম হোম পরিস্থিতিতে বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট!

২২ মার্চ, ২০২০ ১২:০১  
করোনা ভাইরাস রোধে ওয়ার্ক ফ্রম হোম পরিস্থিতিতে কাজের সুবিধাতে ল্যান্ডলাইন সংযোগ গ্রাহকদের প্রতিদিন ১০ এমবিপিএস স্পিডে ৫ জিবি করে ডেটা সরবরাহ করছে ভারত সঞ্চার নিগাম লিমিটেড। ভারতের আন্দামান ও নিকোবরসহ সব রাজ্যে এই ব্রডব্যান্ড পরিষেবা চালু করেছে বিএসএনএল। এই সেবায় ৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পিড নেমে আসবে ১ এমবিপিএসে। এতে কোনও ফলোআপ লিমিট নেই এবং এই প্ল্যানের জন্য প্রতি মাসে আলাদা করে কোনও খরচ করতে হবে না। বিএসএনএল ছাড়াও দেশটিতে এই ধরনের প্ল্যানের কথা ঘোষণা করেছে এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার।